বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের মহাদুর্যোগের মধ্যে দেশের অধিকাংশ জেলায় বন্যার কারণে মানুষ নিদারুন কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। লাখো লাখো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সীমাহীন। এ অবস্থায় বন্যা দুর্গত অঞ্চলে সরকারের পক্ষ থেকে তেমন কোন ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। অথচ দুর্যোগ দুর্বিপাকে দেশের নাগরিকদের পাশে দাঁড়নো রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারের নির্বিকার থাকার সুযোগ নেই। বন্যাদুর্গত এলাকায় সরকারী ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে। একই সাথে সমাজের সামর্থবান মানুষদেরকেও অসহায় বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসাতে হবে।

সোমবার খেলাফত মজলিস ঢাকা পশ্চিম জোনের বিভিন্ন জেলার নির্বাহী সদস্যদের এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আযহায় কুরবানীর পশুর গোস্ত, চামড়ায় গরীবের যে হক রয়েছে তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কুরবানীর পশুর চামড়ার বাজের গত বছর যে ধ্বস নেমেছেল এ বছর তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। চামড়ার বাজার নিয়ে গড়ে ওঠা অবৈধ সিন্ডিকেট দমন করতে হবে।

বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সংগঠনের সকল জেলা ও মহানগরীসহ সর্বস্তরের নেতাকর্মীদের দেশের করোনা ও বন্যা দুর্গত মানুষের সাহায্যে ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

খেলাফত মজলিস বৃহত্তর ঢাকা পশ্চিম জোনের পরিচালক মুহাদ্দিস মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিসে আলোচনা ও বক্তব্য পেশ করেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আবদুল জলিল, মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা জেলা সভাপতি মাওলানা কাজী ফরোজ আহমদ সিরাজী, টাঙ্গাইল জেলা সভাপতি মুফতি আবু তাহের, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ