সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মিথ্যা মামলা থেকে মাওলানা আশরাফ মাহদীকে মুক্তির দাবি আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তরুণ আলেম, মুফতি আমিনীর দৌহিত্র মাওলানা আশরাফ মাহদীকে দুবাই থেকে দেশে এনে গ্রেফতার করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তার গ্রেফতারের খবরে স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠেছে।

মাওলানা আশরাফ মাহদী। সম্প্রতি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ও ইসলামি ঐক্যজোটের কয়েকজন নেতাদের বিষয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা করেন। অনেকের ধারনা সে কারণেই হয়ত তার উপর মিথ্যা মামলা চাপানো হয়েছে।

এদিকে আজ সোমবার সকাল ১১টার ফ্লাইটে আশরাফ মাহদীকে দেশে পাঠানো হয়। বিকেলে বাংলাদেশে নিয়ে আসার কথা তাকে। তথ্যমতে জানা যায়, চট্টগ্রামের উসমান কাশেম নামের এক ব্যক্তির মিথ্যা মামলায় ঢাকা থেকে মিশর যাওয়ার পথে দুবাই এয়ারপোর্টে আটকা পড়েছেন আশরা মাহদী। তাকে দেশে পাঠানোর নিন্দা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই।

আশরাফ মাহদীর বিষয়ে মাওলানা মামুনুল হক বলেন, তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন, আশরাফ মাহদীর ঘটনা গোটা কওমি মহল ও বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনকে ভাবিয়ে তুলেছে৷ কোন পথে হাঁটছি আমরা?
পোষ্টের শেষে তিনি বলেন, যে আগুন জ্বালানো হলো, জানি না শেষতক এ আগুন নেভাতে কত লাঞ্চনা অপমান আর জিল্লতির মাশুল গুণতে হয়৷ রহম কর মাবুদ৷

জামিয়া রাহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক বলেন, প্রতিবাদী কন্ঠস্বর জুলুম করে দমানো যায় না, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। গতকাল রোববার দুপুর থেকে সীমাহীন হয়রানির মধ্যে তার সময় কাটছে। দুবাই থেকে ঢাকায় ফেরত এনে তাকে গ্রেফতার বা গুম করার চেষ্টা চলছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এমন ন্যাক্কারজনক ঘটনার পিছনে কারা কলকাঠি নাড়ছে তা সবার কাছে স্পষ্ট। মামলার আসামী ৯ জন। এর মধ্যে মাহদীর নাম নবম স্থানে। তাহলে সবাইকে বাদ দিয়ে একজনকে কেনো টার্গেট করা হলো? বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশনে অনেকেই গ্রেফতার হয়। কিন্তু উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে যাওয়ার পর ফেসবুকের সামান্য লেখার অপরাধে ফিরিয়ে আনার ঘটনা এই জীবনে আর শুনিনি। পত্রিকার পাতায়ও পড়িনি।

সূত্রমতে জানা যায়, গত পরশুদিন ঢাকা থেকে মিশর জামেয়া আজহারের এর উদ্দেশ্যে আশরাফ মাহদী রওনা হয়েছিলো। দুবাই ট্রানজিটের সময় তাকে বলা হয়েছে আপনার নামে মামলা আছে। তখন জানা গেছে চট্টগ্রামের উসমান কাশেম এর উপর কথিত হামলার ঘটনায় তাকেসহ নয়জন আলেমের বিরুদ্ধে মামলা হয়েছে। সেজন্য তাকে দেশে পাঠানো হবে। এই খবর প্রকাশ হওয়ার পর গতকাল সারাদিন স্যোশাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে। আশরাফ মাহদীর বিরুদ্ধে মামলা হওয়ার নিন্দা জানিয়েছেন বিজ্ঞজনেরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ