বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আগস্টে বেফাকের আমেলা শুরার জরুরি বৈঠক, প্রসঙ্গ চলমান সংকট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের চলমান অস্থিরতা, অনিয়ম ও সংকট থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার খাস কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা জানা যায়, ফোনআলাপ ফাঁস এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফসহ ৩ জনকে স্থানীভাবে বহিষ্কার করে বেফাক। তবে ফোনআলাপে জড়িত বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার খাস কমিটির নেই। তাই আমেলা শুরার বৈঠক জরুরি।

মহাসচিবের অভিযোগ আমলে নিয়ে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৮ আগস্ট বেফাকের আমেলা ও শুরার সদস্যদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। অবশ্য আগের দিন ১৭ আগস্ট খাস কমিটিরও বৈঠক রয়েছে। পরপর দুটি বৈঠকই বেফাকের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আজ বৈঠকে উপস্থিত থাকা একাধিক খাস কমিটির সদস্যদের সাথে কথা বলে আওয়ার ইসলাম এসব বিষয়ে নিশ্চিত হয়েছে।

সূত্রে জানা যায়, আগামী বৈঠকে অনিয়মে জড়িতদের ব্যাপারে বিশেষভাবে সিদ্ধান্ত হতে পারে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, পীরজঙ্গী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছফিউল্লাহ, ময়মনসিংহের মাওলানা আব্দুল হক হাফেজ্জী,
বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুনীরুজ্জামান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ