বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সংসদ ভবনের সংস্কার হবে লুই আই কানের নকশা অনুযায়ী: স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত। তাই সংসদ ভবনের সার্বিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ক্ষেত্রে অধিক যত্নশীল হতে হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি এক্ষেত্রে লুই আই কানের মূল নকশা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘জাতীয় সংসদ ভবনে স্থাপত্য সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা’ শীর্ষক এক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

উক্ত ভার্চুয়ালি সভায় আরও আলোচনা হয়, সংসদের উত্তর প্লাজায় বিভিন্ন উইংয়ের অফিস কক্ষ, লবির আকার, কর্মকর্তাদের অফিসে ঢোকার জন্য অটোমেটিক সেন্সর ডোর, অফিসারদের আগমন ও প্রস্থানের রাস্তার সাথে প্রধানমন্ত্রীর আগমন ও প্রস্থানের রাস্তার নিরাপত্তা, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

স্পিকার বলেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আজকের সভার ভিত্তিতে ঈদের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে তার দিক নির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ সম্পন্ন হবে।

লুই আই কানের নকশা অনুযায়ী সংসদের সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করায় জাতীয় সংসদের চিফ হুইপসহ সংশ্লিষ্ট সকলকে স্পিকার ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, গৃহায়ণ ও গণপূর্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম মূল্যবান মতামত প্রদান করেন।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ