বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বায়তুল মোকাররম মসজিদে হবে ঈদের ৬ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ ঝুঁকিতে জাতীয় ঈদগাহে ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত না হলেও স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৬ টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। এ জামাতের ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর পর্যায়ক্রমে জামাত হবে সকাল ৭ টা ৫০ মিনিটে, সকাল ৮ টা ৪৫, সকাল ৯ টা ৩৫ মিনিট ও সকাল সাড়ে ১০ টায়। ষষ্ঠ ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১১ টা ১০ মিনিটে।

এছাড়াও রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে রাজধানীর প্রতিটি মসজিদে হবে ঈদের জামাত। এদিকে, করোনা পরিস্থিতির কারণে গত ঈদুল ফিতরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে না ঈদের জামাত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ