বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হ্যান্ড স্যানিটাইজারে সতর্কতামূলক বার্তা যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাত জীবানুমুক্ত রাখতে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

গতকাল বুধবার বিচারপতি তারিক-উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার জন্য জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট মুহা. মাহফুজুর রহমান মিলন রিট দায়ের করেন।

আইনজীবী মাহফুজুর রহমান মিলন বলেন, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যে ব্যবহৃত উপাদান অত্যন্ত দাহ্য পদার্থ। এ দ্রব্যগুলোর গায়ে সতর্কতামূলক নির্দেশনা না থাকায়, অজ্ঞতাবশত এসব দ্রব্য ব্যবহারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এ ধরনের দুর্ঘটনায় একজন ডাক্তার মারা গেছেন। এ কারণে জনস্বার্থে রিটটি দায়ের করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ