বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরু করল আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার এই বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে বারাকাহ কেন্দ্রের চারটি রিঅ্যাক্টরের (চুল্লি) একটিতে পারমাণবিক ফিউশন শুরু হয়েছে। যদিও এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম ২০১৭ সালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে কয়েকবার পিছিয়ে যায়। তেল সমৃদ্ধ আরব আমিরাত বারাকাহ বিদ্যুৎকেন্দ্র থেকে দেশটির মোট চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ করে আসছে।

মাত্র এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাত মঙ্গল গ্রহে একটি মহাকাশযান পাঠিয়েছে। উপসাগরীয় দেশগুলোর জন্য এটিই ছিল প্রথম কোনও বড় ধরনের বৈজ্ঞানিক অভিযান।

দেশটি সৌর বিদ্যুতেও বড় ধরনের বিনিয়োগ করছে। অনেক জ্বালানি বিশেষজ্ঞ বারাকাহ পারমাণবিক কেন্দ্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, সৌর বিদ্যুৎ পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং রাজনৈতিক ও সন্ত্রাসবাদে পর্যুদস্ত এলাকার জন্য অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। -বিবিসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ