সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আলোর দিশারীর কেন্দ্রীয় সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষীপুর জেলার মেধাবীদের প্রাণের সংগঠন ‘আলোর দিশারী সাহিত্য কাফেলা’র কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে। জেলার রায়পুর উপজেলার অবস্থিত মাদরাসা-ই তাহফিজুল কুরআন ল্যাংড়া বাজারে সকাল ৮টা থেকে শুরু হবে।

আগামী দুই বছরের জন্য সংগঠনের নির্বাহী পরিষদে দায়িত্বশীল নির্ধারণে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এদিকে কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে আলোর দিশারীর সর্বস্তরের নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েকবার কার্যনির্বাহী পরিষদে পরিবর্তন আনা হয়েছে। সে হিসেবে এ বছরও নতুন কিছু মুখ আসতে পারে।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এ বছর সংগঠনের শীর্ষপদে ব্যাপক রদবদল হতে পারে। নতুনদের কাজ করার সুযোগ সৃষ্টি করতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সংগঠনটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ