সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

স্ত্রী সন্তান গ্রহণে অনিচ্ছুক হলে স্বামী বাধ্য করতে পারবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের সামজের অনেক মেয়েদেরই এমন মানসিকতা থাকে যে, সবে তো বিয়ে হলো! এবার কিছুদিন ঘুরাফেরা করে নেই। মজা মাস্তি করি। তারপর না হয় একটা বাবু নিবো। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা পুরুষের পক্ষ থেকেও হয় । তবে বর্তমানে মডার্ণ মেয়েদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ করা যায়। এক্ষেত্রে স্বামী কী করবে? স্ত্রী সন্তান গ্রহণে অনিচ্ছুক হলে স্বামী বাধ্য করতে পারবে কি? না স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে সন্তান নেয়া থেকে বিরত থাকবে?

ইসলাম একটি পূর্ণ জীবনবিধান। এখানে জীবনের সব বিষয়ের সমাধান রয়েছে। তাই এক্ষেত্রেও ইসলামের সুন্দর নির্দেশনা রয়েছে। ইসলাম বলেছে, প্রথমে স্বামীকে স্ত্রীর স্বাস্থের প্রতি লক্ষ করতে হবে। দেখতে হবে স্ত্রী সন্তান ধারণ করে তা প্রসব করতে সক্ষম না অক্ষম। যদি স্ত্রী সন্তান ধারণ করতে অক্ষম হয় তাহলে সক্ষম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এবং স্ত্রীর যাবতীয় চিকিৎসা সেবা চালিয়ে যাবে।

আর যদি স্ত্রী সক্ষম হয় ও সন্তান নিতে অনিচ্ছুক হয় তাহলে প্রথমে সুন্দরভাবে স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে বুঝাবে। যদি বুঝানোর পরও অনীহা প্রকাশ করে এবং স্ত্রীর স্বাস্থ্যগত ক্ষতির কোনো কারণ না থাকে তাহলে স্বামী তার স্ত্রীকে সন্তান নিতে বাধ্য করতে পারবেন। কেননা সন্তান ধারণ ও বংশবৃদ্ধি বিবাহের প্রধানতম উদ্দেশ্য।

এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা বেশী বেশী সন্তান ধারণকারীনি মহিলাকে বিয়ে করো’।(মিশকাত শরিফ, হাদিস নং- ৩০৯১) সুতরাং সন্তান নেয়ার ক্ষেত্রে স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে।

এমডব্লিউ/