সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত ৭০ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ঢাকা জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।

তার মধ্যে ঢাকা মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার মানুষ। এরপরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার মানুষ।

আক্রান্তের তালিকায় এরপরে রয়েছে নারায়ণগঞ্জ ( ৬,০৩৩ জন), কুমিল্লা (৫,৮২৩ জন) ফরিদপুর (৫,২৮৮ জন)। বাংলাদেশে প্রায় প্রতি চারজনের পরীক্ষায় একজন শনাক্ত রবিবার পর্যন্ত বাংলাদেশে নতুন আক্রান্ত ২,৪৮৭ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৩৯৯ জনে।আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। ১০,৭৫৯টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯ টি।

নমুনা পরীক্ষার বিচারে নতুন শনাক্তের হার ২৩.১২ শতাংশ। আর এ পর্যন্ত করা মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৭৬৬ জন। কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ