শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লিভার সুস্থ রাখার ৪টি ঘরোয়া চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীর সুস্থ রাখতে লিভারের কর্মক্ষমতা স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। পেট পরিষ্কার থাকলেই লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা তখনই নিশ্চিত করা যায়। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা ঠিক রাখতে এবং লিভারের সুস্থতায় অত্যন্ত কার্যকর ৪ টি ঘরোয়া চিকিৎসা পদ্ধতি।

১. পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন: আপনাকে প্রতিদিনে প্রায় ৭-৮ গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলত হবে। আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই হল পানি। এই পানি শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বের করতে সাহায্য করে। যখনই শরীরে পানির অভাব হবে, তখন লিভারে ও শরীরে টক্সিন জমতে থাকে যা শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেরও ক্ষতি করে। তাই লিভারের সুস্থতায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।

২. এক কোয়া রসুন: লিভারের এঞ্জাইমের কার্যকারিতা বৃদ্ধিতে করতে সালফারের উপাদান সাহায্য করে যা রসুনে রয়েছে। লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করতে রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম। তাই কাঁচা রসুন খেতে পারলেও ভাল ফলাফল পাওয়া যাবে।

৩. গ্রিন-টি পান করুন: আমাদের শরীরের ফ্রি রেডিকেল টক্সিসিটি দূর করতে এবং লিভার পরিষ্কার রাখতে গ্রিন-টি-এর অ্যান্টিঅক্সিডেন্ট সাহায্য করে। প্রতিদিন এক থেকে দু’কাপ গ্রিন-টি পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং গোটা শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিক ভাবে কাজ করতে সক্ষম হয়।

৪. লেবু আর হালকা গরম পানি: বিশেষজ্ঞদের মতে, অন্যান্য খাবারের তুলনায় হালকা লবণ পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারলে তা যকৃৎ বা লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সাহায্য করে। এ ছাড়াও ভিটামিন-সি ‘গ্লুটেথিয়ন’ নামে যে এনজাইম উৎপন্ন করে, তা লিভারের ক্ষতিকর টক্সিন দূর করে লিভার সুস্থ রাখতে সাহায্য করে। তাই অন্যান্য পানীয়র তুলনায় সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানিতে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে পান করুন। এতে লিভার সুস্থ থাকবে, বাড়বে তার কর্মক্ষমতাও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ