সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মসজিদগুলোতেই মানা হচ্ছে সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

বৈশ্বিক মহামারীর সংক্রমনের সময়ে ৬ এপ্রিল সারাদেশের সকল মসজিদগুলোতে সীমিত পরিসরে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছিল।

করো না পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা দিলে গত ৬ মে থেকে দেশের সকল মসজিদ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে সরকারের বেঁধে দেওয়া নিয়ম-নীতি অনুসরণ করেই বাংলাদেশের প্রায় সকল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন মুসল্লিরা।

আগত মুসল্লিদের প্রত্যেকেই যেন বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করেন, সেদিকে দৃষ্টি ছিল সংশ্লিষ্ট সকলের।

মহামারীর এই সময়ে সংক্রমণ ঠেকাতে পাঁচ ওয়াক্ত নামাজের পর জীবাণুনাশক দিয়ে মসজিদের মেজে জীবাণুমুক্ত করা হচ্ছে। নামাজে দাঁড়ানোর সময় যেন শারীরিক দূরত্ব বজায় থাকে সেদিকে দৃষ্টি দিচ্ছেন মসজিদের ইমাম খতিব ও খাদেমরা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পরিদর্শন করেছে আওয়ার ইসলাম। নামাজ আদায়ে আসা মুসল্লিদের মাঝে দেখা গেছে যথেষ্ট সচেতনতা। এই সচেতনতা তৈরির লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন মসজিদের খতিবগণ। জুমার দিনে মসজিদের মিম্বর থেকে দেয়া হয়েছে স্বাস্থ্য বিষয়ক নানা দিক নির্দেশনা।

ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব আনিস মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিয়ম-নীতির বাইরে আমরা মসজিদগুলোতে আলাদা কিছু নিয়ম মানার কথা ঘোষণা করেছিলাম। মসজিদ কর্তৃপক্ষ যেন মুসল্লিদের শারীরিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও ঘর থেকে মুসল্লিরা অজু করে আসে কিনা, এ বিষয়ে গুরুত্বারোপ করেন, এমন নির্দেশনা জারি করেছিলাম।

জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেমের মতে, কুরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এই আজাব থেকে পরিপূর্ণ রক্ষা মিলবে। শ্রেষ্ঠ ধর্ম ইসলামেই রয়েছে এর সমাধান।

"স্বাস্থ্যবিধি মনে করে সচেতনতা অবলম্বন করলে সওয়াব নেই। কিন্তু কোরআন ও হাদিসের নির্দেশনা মনে করে মান্য করলে, ইহকালীন সুরক্ষা ও পরকালীন মুক্তি উভয়ই মিলে একসাথে!" অভিমত মাওলানা মহিউদ্দিন কাসেমের।

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের চিফ খাদেম আওয়ার ইসলামকে জানিয়েছেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পর মসজিদ মেডিসিনের মাধ্যমে জীবাণুমুক্ত করি। মুসল্লিদের ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে অনুরোধ জানাই। এবং প্রতিটি গেটের সামনে জীবানুনাশক স্প্রের মাধ্যমে মুসল্লিদের শরীরে লà