সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঘুরে এলাম বাংলাদেশের ‘মদিনা মসজিদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহসানুল হক: সুন্দর আর চমৎকার নির্মাণশৈলী যেকোনো মানুষের হৃদয়কেই আকর্ষণ করে। টেনে নেয় চুম্বকের মতো। একটু কাছে যেতে, স্পর্শ করতে ইচ্ছে করে। আবার সেটা যদি আপনার আবেগজড়িত কোনো স্থানের নামের সাথে মিল এবং তার সাথে সাদৃশ্য তখন আর কে আটকাতে পারে ?

মসজিদে নববীর কথা শুনলে কে আবেগাপ্লুত না হয় ? রাসুল সা. এর প্রেমে কল্পপাখায় ভর করে সেই মদিনার পানে কে ছুটে যেতে না চায় ? যারা জীবনে একবারও হজ বা ওমরায় যেতে পারেননি তাঁদের মনটা হয়তো অস্থির হয়ে আছে কবে মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়াবেন। কবে দূর থেকে চোখের পাতায় ঝলসে উঠবে সেই সবুজ গম্বুজ। এমন আবেগ আর অস্থিরতা বুকে নিয়েই ছুটে গিয়েছিলাম বাংলাদেশের মদিনা মসজিদ দেখতে।

114218768_1168260240220996_5920916798902595673_o.jpg

ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচার নিভৃত পল্লীতে নির্মানাধীন চমকপ্রদ ও নান্দনিক মদিনা মসজিদ। মসজিদে নববীর আদলে নির্মিত মসজিদটি। তাই এই নামে খ্যাতি পেয়েছে মসজিদটি। চমৎকার নির্মাণশৈলী আর প্রাকৃতিক শোভার অভূতপূর্ব সমন্বয়ে তৈরি এই মসজিদ। মসজিদের উপরে দাঁড় করানো হচ্ছে কয়েকটি মিনার ও একটি গম্বুজ। গম্বুজে এখনও রং করা হয়নি তাই দূর থেকে দেখলে মনে হয় সাদা টুপি পরা। বিশাল বৈদ্যুতিক গম্বুজটি বিশেষ প্রয়োজনে সুইচ টিপলেই বৈদ্যুতিক মোটরের সাহায্যে এক পাশে সরে যায়।

মসজিদের অভ্যন্তরে বিস্তৃত রয়েছে অবারিত দৃশ্যপট। মেহরাব ও দরজাগুলো প্রাচীন নান্দনিক কারুকার্য খচিত। মেঝে ও পিলারগুলোতে উন্নত চমৎকার দামী পাথরের মোজাইক স্থাপিত।

116708931_1168260333554320_9034405273296189733_o.jpg

পাশেই রয়েছে দাওরায়ে হাদিস পর্যন্ত বিশাল মাদরাসা ‘জামিয়া মাহমুদিয়া’। মাদরাসার একজন উস্তাজের সাথে কথা বলে জানা গেছে প্রায় দুশো কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে মসজিদটি। ব্যয়বহুল এই মসজিদ এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। ভিড় করছেন প্রতিদিন। সাড়া পড়েছে আশপাশের পুরো অঞ্চল এবং মিডিয়া পাড়াতেও। মসজিদের উপরে স্থাপিত নান্দনিক কারেন্ট গম্বুজটি প্রতি শুক্রবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। দৃষ্টিনন্দন এই মসজিদ ও ততসংলগ্ন মাদরাসা যাত্রাবাড়ীর শায়েখ মাওলানা মাহমুদুল হাসান দা. বা. এর বà¦