সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বর্তমান বিশ্বে ২৮ টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গবেষণা সংস্থা পিউর তথ্য মতে, ‘বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭৩০ কোটি। এরমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে মুসলিম জনসংখ্যা। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

গবেষণা সংস্থা পিউ জানায়, বিশ্বের ১২০টিরও বেশি দেশে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও এসব দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম নয়। আবার ২৯টি দেশে মুসলমানরা সংখ্যায় কম হলেও তারা অত্যন্ত প্রভাবশালী। আর ২৮ টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এসব রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, ইরান, ইরাক, মিশর, কুয়েত, মরক্কো, পাকিস্তান ও সৌদি আরব অন্যতম।

মুসলিম শক্তিধর ও সংখ্যাধিক্য দেশগুলোকে একত্রে মুসলিম বিশ্ব বলা হয়। এসব দেশের মধ্যে কিছু দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। বাংলাদেশসহ বিশ্বের যেসব দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, সে দেশগুলো হলো- বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, কাতার, জর্ডান, মালদ্বীপ, মালয়েশিয়া, ব্রুনাই, আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, ইরান, পাকিস্তান, মিসর, মরক্কো, সোমালিয়া, লিবিয়া, কোমোরোস, আলজেরিয়া, তিউনিসিয়া, জিবুতি ও মৌরিতানিয়া।

উল্লেখ্য, ২০১৭ সালে বিশ্বের জনসংখ্যার ১.৮ বিলিয়নের বেশি বা প্রায় ২৪.১% ছিল মুসলমান। বিশ্বব্যাপী মুসলমানদের ওপর জু'লুম-অ'ত্যাচার হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করছে মানুষ। দিন দিন বেড়েই চলছে মুসলিম জনসংখ্যা। সূত্র: পিউ, ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ