সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আশুরা সম্পর্কে আমাদের ভুল ধারণা: মুফতি তাকি উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: আব্দুল্লাহ নোমান।।

অনেক লোক এমন মনে করেন যে, আশুরার দিনের বিশেষ ফজিলতের কারণ হলো সেদিন রাসুল সা. এর নাতি হুসাইন রা. শাহাদত লাভ করেছেন। এই শাহাদতের ঘটনার কারণে আশুরার দিন মর্যাদা ও সম্মানের অধিকারী হয়েছে।

এমন ধারণা সঠিক নয়। কারণ রাসুল সা. এর জীবিত থাকাকালেও আশুরার দিনকে সম্মানিত জ্ঞান করা হতো এবং রাসুল সা. আশুরার দিনে কী করণীয় তা সাহাবীদের জানিয়েছেন। আর কোরআনেও এ দিনকে সম্মানিত ঘোষণা করা হয়েছে। অথচ হজরত হুসাইন রা. এর শাহাদাতের ঘটনা রাসুল সা. এর ইন্তেকালের প্রায় ষাট বছর পর সংঘটিত হয়েছে।

তাই একথা সঠিক নয় যে শাহাদতের ঘটনার কারণে এদিন সম্মানিত হয়েছে। বরং এই মহান দিনে শাহাদত লাভ করা হজরত হুসাইন রাজি. এর মর্যাদার দলিল। কারণ আল্লাহ তায়ালা এমন এক বিশেষ দিনে তাঁকে শাহাদত লাভে ধন্য করেছেন, যা পূর্ব থেকেই পবিত্র ও সম্মানিত হিসেবে স্বীকৃত ছিলো। মোটকথা, আশুরার দিন বিশেষ সম্মানিত একটি দিন। সূত্র: ইউটিউব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ