সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধুনিক দৃষ্টিনন্দন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ দৃষ্টিনন্দন সুন্দর মসজিদটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭ কোটি টাকা। মসজিদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকাবাসী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন বলে জানা যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে ২০ শতাংশ জমির ওপর ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজসহ তিনতলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটিতে একইসঙ্গে প্রায় ২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ফ্লোরে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। নির্বাহী প্রকৌশলী আরও জানিয়েছেন, মসজিদের চারিপাশে দৃষ্টিনন্দন কিছু কাজ এখনও বাকি। সব কাজ সম্পন্ন হলে গুঠিয়া মসজিদের পর এটি হবে বরিশালের দ্বিতীয় দৃষ্টিনন্দন মসজিদ।

গত শুক্রবার (২১ আগস্ট) আসর নামাজের পূর্বে নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। পরে নতুন মসজিদে আসরের নামাজ আদায় করেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. মহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ