আওয়ার ইসলাম: বাংলাদেশ জমিয়তে তলাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ডা. মাওলানা এস এম সাখাওয়াত হুসাইন ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে ইসলামি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এই আলেম লেখকের মৃত্যুর খবরে শোকে ভাসছে সোশ্যাল মিডিয়াও। তাদের অনুভূতি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ঢাকা টাইমসসের নিউজ এডিটর, বাংলাদেশ লেখক ফোরামের সভাপতি মাওলানা জহির উদ্দিন বাবর লিখেন, অত্যন্ত সজ্জন ও অমায়িক একজন মানুষ ছিলেন। কথা বলার সময় ঠোঁটে হাসি লেগেই থাকত। আপাদমস্তক একজন ভালো মানুষ। পল্টনে প্রায়ই সাক্ষাৎ হতো। কত আন্তরিকতা, কত ভাবনা বিনিময়! ইসলামি আন্দোলনের নিবেদিত একজন কর্মী। একজন ভালো লেখক।
আমাদের প্রিয় এস এম সাখাওয়াত হুসাইন আজ চলে গেছেন না ফেরার দেশে। হে আল্লাহ! তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট ও দৈনিক আমার বার্তার সহকরী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির লেখেন, রাতটা একদম অন্যরকম হয়ে গেল সাখাওয়াত ভাইয়ের মৃত্যু সংবাদ শোনে। একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছিল। পরে ফেবুতে ঢুকে ফল পেলাম। আল্লাহ তাআলা এ-ই লেখক বন্ধুর পরকালকে সুন্দর করে দিন....
আমরা এ-ই রাজধানীতে হেঁটে চলার ফাঁকে কিছু কিছু মানুষকে দেখে দাঁড়াই, দু'চারটা কথা বলি, তাদের অন্যতম সাখওয়াত ভাই। মাস্ক যুগে এসে নিজেকে লুকানোর একটা চেষ্টা থাকে। কিন্তু অনেকেই চোখের কোণ দেখেই চিনে ফেলেন। তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। সম্ভবত শেষবার বাসসের সামনে দিয়ে অন্ধকারে হেঁটে যাওয়ার সময় তিনি দাঁড় করালেন, সালাম বিনিময় হয়েছিল এবং ভালোমন্দ। সহাস্য চমৎকার নরম হৃদয়ের মানুষটির সঙ্গে আর দেখা হবে না ভেবে ভীষণ খারাপ লাগছে। ঘুমঘুম চোখে সুন্দর বিকাল। কোনো মানুষের কল্যাণ হলে সাখাওয়াত ভাই খুশি হতেন। দলের ঊর্ধ্বে ওঠে মঙ্গল চিন্তার নায়ক বলা যায় তাকে। সত্যিই আজ গভীর শোকাচ্ছন্ন হৃদয়। এত কাছের পরিচিতজনদের মৃত্যুর খবরও শুনতে হয়।
সাখাওয়াত ভাইয়ের পরিবারের সবাইকে শোক সইবার তাওফিক দিও প্রভু।
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম শিহাব লিখেন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পà¦