সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসরায়েলে আব্বাসীয় আমলের ৪২৫টি স্বর্ণমুদ্রা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনের কাছে খননকাজের সময় ইসলামের প্রথম যুগের স্বর্ণমুদ্রার একটি সংগ্রহের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। খবর এপির।

আজ সোমবার ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের প্রত্নতাত্ত্বিক লিয়াত নাদভ-জিভ এবং এলি হাদ্দাদ এক যৌথ বিবৃতিতে জানান, ৪২৫টি সম্পূর্ণ স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া গেছে, যা প্রায় ১১০০ বছর আগের আব্বাসীয় সময়কালের। এটি ‘অত্যন্ত বিরল’ এক সন্ধান।

যুব স্বেচ্ছাসেবকদের খুঁজে পাওয়া এ সংগ্রহে স্বর্ণমুদ্রার কয়েকশ ছোট ভাঙা অংশও রয়েছে। পুরাকীর্তি কর্তৃপক্ষের মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল বলছেন, প্রাথমিক বিশ্লেষণে মুদ্রাগুলো নবম শতাব্দীর শেষের দিকের বলে ইঙ্গিত দেয়, যাকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলে বিবেচনা করা হয়। তখন তারা নিকটপ্রাচ্য এবং উত্তর-আফ্রিকার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করত। ইসরায়েলে প্রাচীন মুদ্রার সন্ধানের মধ্যে এটি বৃহত্তম আবিষ্কার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ