সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

পুরুষের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান সিদ্দিকী: মেহেদী পাতার ব্যবহার। একটি রুচিশীল সাজের মাধ্যম। আমাদের সমাজের অনেকেই মেহেদী ব্যবহার করে থাকেন। মেহেদী প্রধানত নারীরা ব্যবহার করেন বেশি। পুরুষরাও করেন। তবে নারীদের মেহেদী ব্যবহার নিয়ে কারও কোনো আপত্তি না থাকলেও পুরুষের ব্যাপারে অনেকেই আপত্তি করেন। প্রশ্ন করেন, পুরুষের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ কি?

এর উত্তর হলো, ইসলামি শরিয়তে মেহেদি ব্যবহারের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। পুরুষের জন্য মাথায় ও দাড়িতে মেহেদী ব্যবহার করা জায়েজ বরং মুস্তাহাব। আর হাতে ও পায়ে মেহেদী ব্যবহার করা জায়েজ নেই। কেননা এতে মহিলাদের সাথে সাদৃশ্যতা চলে আসে। তবে শরয়ী প্রয়োজন যেমন চিকিৎসা এজাতীয় ক্ষেত্রে হাতে-পায়েও মেহেদী ব্যবহার করা যাবে।

রেফারেন্স: রদ্দুল মুহতার- ৯/৬৯৬, ফাতাওয়া তাতারখানিয়া-১৮/২১০, মীরকাতুল মাফাতীহ- ৮/২৯৪, ফাতাওয়া মাহমুদিয়া- ১৯/৪৫৬, ফাতাওয়া হিন্দিয়্যাহ- ৫/৪১৪।

এমডব্লিউ/