সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভয়াবহ বিস্ফোরণ: মসজিদে অক্ষত কোরআন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে চূর্ণ হয়েছে জানালার কাচ ও দেয়ালের টাইলস। তবে অক্ষত রয়েছে কোরআন শরীফ ও হাদিসের বইগুলো। আজ শনিবার ভোরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।

স্থানীয় পিয়াস মিয়া বলেন, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, নামাজ পড়ার জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি।

তল্লা এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, চেয়ারগুলো পুড়ে গেছে। দেখলাম পোড়া সেই চেয়ারগুলোতে মুসল্লিদের পুড়ে যাওয়া চামড়া লেগে আছে। রক্ত জমাট হয়ে মসজিদের ভিতরে ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনসহ ১১ জন মারা গিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ