শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বছরের যে কোনো সময় করা যাবে হজের প্রাক-নিবন্ধন: ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২১ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে। বছরের যে কোনো সময় হজের প্রাক-নিবন্ধন করা যাবে। ‘আগামী বছর হজে গমণের জন্য প্রাক-নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০’ শিরোনামে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বুধবার (৯সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী বছরের হজের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়ার বিষয়টি সঠিক নয়।

বিশ্বব্যাপী করোনার কারণে এ বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। তবে অনেকে চূড়ান্তভাবে নিবন্ধন করে রেখেছিলেন। এর মধ্যে অল্পকিছু ব্যক্তি তাদের টাকা ফেরত নিয়ে নিবন্ধন বাতিল করেছেন। বাকিরা আগামী বছর হজে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন।

সূত্র জানায়, যেসব হজযাত্রী টাকা উত্তোলন করেননি তারা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবেন। আর যারা টাকা উত্তোলন করে ফেলেছেন তাদের আগামী বছর হজে যেতে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

এ জন্য করোনা পরিস্থিতি উন্নতিসাপেক্ষে আগামী বছর হজ সম্পন্নের আশায় আবারও হজের প্রাক-নিবন্ধন চলছে। এ পর্যন্ত এক লাখ ৬২ হাজার ৩২০ জন প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৫৮ হাজার ৯৬০ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ