বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৭ দিনের কথা বলে ৬ মাস সাগরে ভাসার দুঃসহ যন্ত্রণার বর্ণনা দিলেন রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের পাচারকারী বলেছিল সাতদিনের মধ্যে মালয়েশিয়া যাওয়া যাবে। বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা প্রায় ৩০০ রোহিঙ্গা সেই কথা বিশ্বাস করে কাঠের নৌকায় ওঠেন। তারপর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মালয়েশিয়ায় ঢোকা হয়নি। পর ঠাঁই পেয়েছেন ইন্দোনেশিয়ায়।

নিজেদের দেশ মিয়ানমার থেকে পালিয়ে দেশে-দেশে ঘুরতে থাকা এই রোহিঙ্গারা জানিয়েছেন, এই ছয় মাস ধরে তাদের নির্যাতন করেছে পাচারকারী চক্র। বেশির ভাগ সময় কেটেছে না খেয়ে। নরকযন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে নৌকায়ই মৃত্যুবরণ করেন!

‘আমাদের বলা হয়েছিল সাত থেকে আট দিনের ভেতর মালয়েশিয়ায় যাওয়া যাবে। কিন্তু মাসের পর মাস আমাদের সাগরে ভাসতে হয়েছে,’ বেঁচে যাওয়া এক পুরুষ রোহিঙ্গা এএফপিকে বলেন, ‘অসহ্য যন্ত্রণা ভোগ করেছি আমরা। ওরা আমাদের সব সময় মেরেছে। কেটেছে!’

ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান ইপ্টু ইরওয়ানস্যা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভেতর ১৪ শিশুর পাশাপাশি ১৮১ জনই নারী।

কামরুন নাহার নামের এক নারী জানিয়েছেন, কত লাশ নদীতে ফেলা হয়েছে তা তিনি মনে রাখতে পারেননি! ইন্দোনেশিয়ার মানবাধিকার সংস্থাগুলো বলছে, পাচারকারীরা প্রতিজনের থেকে ২৪০০ ডলার করে নিয়েছে। এরপর আরও অর্থের দাবিতে তাদের নির্যাতন করেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে নির্যাতন করলেও টাকার জন্য সবাইকে মেরে ফেলতে চায়নি পাচারকারীরা। ইন্দোনেশিয়া প্রশাসন জানিয়েছে, স্থানীয় এক জেলে মাছ ধরার সময় উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে গত সপ্তাহে ওই রোহিঙ্গাদের দেখতে পান। পরে তাদের উজং ব্ল্যাং সৈকতে নিয়ে আসেন।

অলাভজনক সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া রয়টার্সকে বলেন, সোমবার আচেহ প্রদেশে পৌঁছানো রোহিঙ্গারা বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে মার্চ অথবা এপ্রিলের শুরুতে যাত্রা করেন। তাদের উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় ঢোকা। কিন্তু করোনাকালে সীমান্তে কড়াকড়ি অবস্থা থাকায় তারা দেশটিতে যেতে পারেননি। ওদিকে ঢুকতে দেয়নি মিয়ানমারও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ