সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

মুঘল স্থাপনার ঐতিহাসিক বড় শরিফপুর মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

কুমিল্লার ঐতিহাসিক বড় শরিফপুর মসজিদ। বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ। এটি বাংলাদেশে অবস্থিত মুঘল স্থাপনার অনন্য মসজিদ।

এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লাকসাম থানার বড় শরীফপুর গ্রামে নটেশ্বর দিঘির পূর্বতীরে অবস্থিত।

মসজিদের শিলালিপি অনুযায়ী মসজিদটি মুহাম্মদ হায়াত আবদ করিম ১৭০৬-১৭০৭ সালে নির্মাণ করেন। প্রচলিত মতানুযায়ী নির্মাতা অত্র এলাকার কোতোয়াল ছিলেন। তাই এটি কোতোয়ালি মসজিদ নামে পরিচিত। ১৯৫৯ সাল থেকে মসজিদটি সংরক্ষিত স্থাপনা হিসেবে সংরক্ষিত রয়েছে। ১৯৬০ এর দশকে মসজিদটি সংস্কার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর আরো সংস্কারকার্য‌ চালায়।

মসজিদটির আকৃতি আয়তাকার। পূর্বদিকের অংশে তিনটি খিলানযুক্ত দরজা রয়েছে যার মধ্যে কেন্দ্রীয় দরজাটি অপেক্ষাকৃত বড়। দরজাগুলির বিপরীত দিকে পশ্চিম দেওয়ালে তিনটি মিহরাব রয়েছে। এক্ষেত্রেও কেন্দ্রীয় মিহরাবটি বাকি দুইটি মিহরাবের তুলনায় অপেক্ষাকৃত বড়।

মসজিদের চারকোণে চারটি বড় অষ্টভুজাকার মিনার রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বৃহৎ প্রবেশপথের উপরে দুইটি অষ্টভুজাকার মিনার রয়েছে। গম্বুজের সংখ্যা তিনটি। কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বৃহৎ। গম্বুজের ভেতরের অংশ পাতার নকশা শোভিত। এছাড়া বাইরের অংশে চক্রনকশার কাজ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ