সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘আমরা চাই ফিলিস্তিনিরা তাদের ভূমির অধিকার ফিরে পাক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাসকে বুকে ধারণ করা পূর্ব জেরুজালেমকে রাজধানী করেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ।

তুরস্ক সফরের সময় দেশটির আনাদলু এজেন্সিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ দ্বি-রাষ্ট্রিক সমাধানে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই কেবল সেখানকার সমস্যা সমাধান এবং মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

বাংলাদেশের এমন মূল ও নীতিগত অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আমরা চাই, ফিলিস্তিনিরা তাদের ভূমির অধিকার ফিরে পাক।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চুক্তি করে দুটি আরব দেশের সম্পর্ক স্থাপনের বিষয়ে তিনি বলেন, এসব ঘটনা দ্বি-রাষ্ট্রিক সমাধানের পথ সুগম করবে বলে আমরা মনে করি। তারা যদি সেটা করতে পারে তা তো ভালোই হবে।

দ্বি-রাষ্ট্রিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যসহ বিশ্বে সুরক্ষা, নিরাপত্তা ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল মোমেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে, ঢাকা তা পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ