সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

অসুস্থতার জন্য ক্ষৌরকার্যে অক্ষম হলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুহতারাম, আমাদের গ্রামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খৌরকার্যে অক্ষম অবস্থায় অসুস্থ। এখন তার কোনো স্ত্রীও বেঁচে নেই, যে তার এই খেদমতটুকু করে দেবে। আর সে নিজেও সম্পাদনা করতে অক্ষম। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল। এই খেদমতটুকু অন্য কেউ করে দিতে পারবে কি না। দলীলসহ জানালে উপকৃত হতাম।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার গ্রামের সেই অসুস্থ ব্যক্তি নিজের ক্ষৌরকার্যের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো লোমনাশক ক্রীম ব্যবহার করতে পারেন। এভাবে পরিষ্কার করতে পারলে অন্যকে দিয়ে এ কাজ করানো জায়েয হবে না। কেননা নিতান্ত প্রয়োজন ছাড়া কারো সামনে সতর খোলা বৈধ নয়।

আর যদি এভাবেও পরিষ্কার করতে না পারেন কিংবা পরিষ্কার করতে পারলেও লোমনাশক ক্রীম ব্যবহার করা তার জন্য ক্ষতিকারক হয় তাহলে কোনো পুরুষের মাধ্যমে তিনি এ কাজটি করাবেন। এক্ষেত্রে সাহায্যকারী নিজ হাতে গ্লাভস বা কোনো কাপড় পেঁচিয়ে নেবেন। দলিল: কিতাবুল আছল ২/২৩৮; আলমুহীতুল বুরহানী ৮/৩২; আলইখতিয়ার ৪/১০৯; মুখতারাতুন নাওয়াযিল ৩/২১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৯৮; রদ্দুল মুহতার ৬/৩৭১।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ