সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের উদ্যোগে চালু হয়েছে ফাইন্যান্স কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ব্যাংকিং শিল্পে এক নবদিগন্তের সূচনা করতে যাচ্ছে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ। ব্যাংকিং বিষয়ে তারা চালু করতে যাচ্ছে বিভিন্ন কোর্স।

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর এক কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স শিল্পকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড চালু করে ১ বছর মেয়াদি (সপ্তাহে ১দিন ক্লাস) ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’।

উল্লেখ্য, সার্টিফিকেট কোর্সে সাধারণত বাংলাদেশ ব্যাংক, ইওইগ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং দেশবরেণ্য শরীয়াহ্ ও ব্যাংকিং এক্সপার্টবৃন্দ ক্লাস নিয়ে থাকেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বর্তমানে অন-লাইনে কোর্সের ক্লাসসমূহ পরিচালিত হচ্ছে। কোর্সের সর্বমোট খরচ (ইনস্টলমেন্ট সুবিধাসহ) ভ্যাট ও ট্যাক্স ব্যতিত ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র। কোর্সটি ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনে সহায়ক।

এমডব্লিউ/