সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

১১১ ঘণ্টায় কাপড়ে লেখা বিশ্বের দীর্ঘতম কুরআনের পাণ্ডুলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে কাপড়ের ওপর লেখা পবিত্র কোরআনের দীর্ঘতম পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে। ওই পাণ্ডুলিপির দৈর্ঘ্য ৩.১ কিলোমিটার। ধারণা করা হচ্ছে, কাপড়ের ওপর লিখিত ৩.১ কিলোমিটার দৈর্ঘ্যসম্পন্ন পবিত্র কোরআনের এই পাণ্ডুলিপিটি বিশ্বের দীর্ঘতম কোরআনের পাণ্ডুলিপি।

ভারতের কেরালা রাজ্যের কায়ামকুলামের কাছে ইরুভার বাসিন্দা এম কে নওশাদ চার সন্তানের সহায়তায় কাপড়ের ওপর সম্পূর্ণ কোরআন লিখেছেন। পেশায় দর্জি নওশাদের স্বপ্ন ছিল কাপড়ের ওপর পুরো কোরআন লিখার। অবশেষে ছেলেদের সহায়তায় ৩.১ কিলোমিটার দীর্ঘ কাপড়ে কোরআন হাতে লিখে সেই স্বপ্ন পূরণ করলেন, সেই সঙ্গে করলেন বিশ্বরেকর্ডও।

এম কে নওশাদের এক ছেলে মৌলভী আবদুল কাদের বলেন, ‘বাবার স্বপ্ন বাস্তবায়িত করতে তারা চার ভাই মিলে বাবার সঙ্গে কাপড়ে হাতে সম্পূর্ণ কোরআন লিখেছেন।’

তিনি জানান, ‘এটি করতে আমাদের প্রায় ১১১ ঘণ্টার মতো সময় লেগেছে। দশটা সবুজ মার্কার কলম ও দশ বোতল কালি লেগেছে। সব মিলিয়ে এই কাজে আমাদের খরচ হয়েছে ২০ হাজার রুপি।’

যার স্বপ্ন সফল করতে ছেলেরা এই মহৎ কাজ করেছেন সেই এম কে নওশাদ কাপড়ের টুকরোগুলো একত্রে সেলাই করেছেন বেশ যত্ন নিয়ে।

নওশাদের চার ছেলেই কোরআন ও আরবিতে উচ্চ শিক্ষিত। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তার এক ছেলে কে আই টি স্কুলের শিক্ষক মুহাম্মাদ শফি বলেন, ‘জুন মাসে ৩.১ কিলোমিটার দীর্ঘ কোরআন লেখার কাজ শুরু করা হয়। শেষ হয় ২৬ জুলাই।’

তিনি জানান, ‘পুরো নকশা তার বাবার। ১৫৫ রংয়ের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে কোরআন। এক একটি রঙিন কাপড় ২০ মিটার দীর্ঘ। পুরো কোরআন হাতে লেখা হয়েছে ওই কাপড়ে। যা লম্বায় দাঁড়িয়েছে ৩.১ কিলোমিটার।’

কাপড়ের রোলের ওপর লিখিত এই পাণ্ডুলিপিটি ঘুরিয়ে অতি সহজেই প্রথম থেকে ত্রিশ পারা পর্যন্ত তেলাওয়াত করা সম্ভব এবং এটিকে বড় একটি বাক্সে সংরক্ষণ করা হয়েছে।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

এমডব্লিউ/