সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

এবার কোরআনের হাফেজা হলো ৬ বছরের সৌদি কন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু বাংলাদেশ, ভারত ও আফগানিস্তানই না। এবার ৬ বছরের সৌদি কন্যা শেষ করলো পূর্ণ কুরআন। শিশুটির নাম ‘হুনাইন বিনতে হাবিব’। সে মাত্র ছয় বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। করোনা মহামারিতে থমকে যাওয়া দুনিয়ায় ও কোরআন হেফজ করে বিরল কীর্তি গড়লো বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসকারী হুনাইনের আম্মা এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমার অনেক আশা ছিল, হুনাইন পবিত্র কোরআনের হাফেজ হবে। আল্লাহতায়ালার ইচ্ছায় আমার স্বপ্নপূরণ হয়েছে।

মেয়েকে হাফেজ বানাতে আমি উদগ্রীব ছিলাম, মেয়ের দুই বছর থেকে পবিত্র কোরআনের ছোট ছোট সূরাগুলো মুখস্থ করাতে থাকি। আমার প্রতিবেশিরা এটাকে পাগলামি মনে করতেন, কিন্তু আমি দমে যাইনি।

হুনাইনের বাবা মুহাম্মদ হাবিব বলেন, হুনাইনের যখন তিন বছর বয়স, তখন থেকেই সে নিজে নিজে আগ্রহ নিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত ও মুখস্থ করত। অবশ্য আগে থেকে ওর আম্মা কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করিয়েছিল।

তিনি আরও বলেন, করোনার লকডাউনকালীন সময়ে সবাইকে বাড়িতে থাকতে হয়েছে। এই সময়টাতে পরিবারের সবাই সাধ্যমতো পবিত্র কোরআন মুখস্থ করার চেষ্টা করি। তখন হুনাইন বিশেষভাবে আগ্রহী হয়ে কোরআন মুখস্থ করতে থাকে। দৈনিক কে কতটুকু মুখস্থ করতাম, এটা নিয়ে নিজেদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলত। এভাবে হুনাইন অল্পসময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে শেষ করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ