বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পরিস্কার-পরিচ্ছন্নতার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরর ও ইয়াসিন।।

আমরা মুসলমান। আমাদের পবিত্র ধর্ম ইসলামে পরিস্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। মহানবী (সা.) বলেছেন, পবিত্রতা (পরিচ্ছন্নতা) ঈমানের অঙ্গ। এজন্য সবসময় আমাদের পরিস্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা উচিত্। এতে আমাদের বাহ্য সৌন্ে র‌্যের সঙ্গে মন ও মানসিকতাও সুন্দর হয়ে উঠবে।

এক্ষেত্রে শুধু আমাদের পাঞ্জাবী-পায়জামা ও টুপি পরিস্কার রাখলেই হবে না, একইসঙ্গে আমাদের বাড়ি এবং বাড়ির আশপাশও গুছিয়ে রাখতে হবে। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি ধর্মীয় জীবনও স্বচ্ছন্দ্য হয়ে উঠবে।

আল্লাহর নিকট একমাত্র মনোণীত ধর্ম আমাদের ইসলাম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম হওয়ার কারণ হলো, মহানবী (সা.) আমদের জীবনের সব খুটিনাটি বিষয় শিক্ষা দিয়েছেন। মুজাহিদে আজম আল্লামা শামছুল ফরিদপুরী (রহ.) বলেছেন, সুন্দর আচার-আচরণ ও পরিপাটিতা আমাদের জীবন গড়ার অন্যতম হাতিয়ার।

সুতরাং আমাদের সবার উচিত্ নিজেদের আচর-আচরণ ঠিক করা এবং পরিচ্ছন্ন জীবন যাপন করা। এতে আমরা অন্তত দুটি উপকার লাভ করবো। এক, নবীজির হুকুম মেনে সওয়াব অর্জন করবো। দুই, সমাজে সম্মানিত মানুষের কাতারে গণ্য হবো।

আবরর ও ইয়াসিন রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ-ঢাকার সহযোগী প্রতিষ্ঠান মাদরাসাতুল কাসিম আল আরাবিয়ার (মাদানি নেসাব) প্রথম বর্ষের শিক্ষার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ