মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনি যুবকের শাহাদাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনদের গুলিতে আজ নাবলুসের উপকণ্ঠে ইয়াতমা গ্রামে ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামি জিহাদ আন্দোলন ও আল-আহরার সংগঠনগুলো জানিয়েছে ইসরায়েলি অপরাধযজ্ঞ মোকাবেলার জন্য জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েলি বিরোধী সংগ্রাম আরো জোরদার হবে।

আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন এক বিবৃতিতে অমের সানাওয়াবের নামে ওই ফিলিস্তিনি হত্যার ঘটনাকে ইসরায়েলের অপরাধযজ্ঞ হিসেবে অভিহিত করে ইসরায়েলি সেনাদের আগ্রাসন মোকাবেলার জন্য জর্দান নদীর পশ্চিম তীরে প্রতিরোধকামী সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে।

হামাস মুখপাত্র হাজেম কাসেমও এক প্রতিক্রিয়ায় বলেছেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ, বিপ্লব ও গণজাগরণের ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে, আল আহরার আন্দোলনও এক বিবৃতিতে বলেছে, ১৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবককে হত্যা করে ইসরাইল তাদের অপরাধের পাল্লা ভারি করছে এবং আমরা অবশ্যই এর জবাব দেব।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সহিংসতা বেড়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ