সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ফুটবল মাঠে মহানবি সা. এর প্রতি সম্মান প্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মহানবি হজরত মুহাম্মদ সা. কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ব। এরই মধ্যে দেশটির পণ্য বয়কট করা শুরু করেছে অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট (#BoycottFrenceProducts) ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটও হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় বিশ্বনবি সা. কে সম্মান জানানো হলো ফুটবল মাঠে।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেছে। ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যখন কঠোর অবস্থানে তখন তার বিরুদ্ধে মুখ খুলেছে তুরস্ক, ইরান ও পাকিস্তানের মতো দেশ।

সবার আগে পণ্য বয়কট শুরু করেছিল কুয়েত। এবার দেশটির সর্বোচ্চ লিগের ম্যাচ শুরু হওয়ার আগে মুহাম্মদ সা. কে সম্মান জানিয়েছে আল কাদিসিয়া নামের একটি দল।

রোববার রাতে আল সাহেলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে একটি ব্যানার তুলে ধরে কাদিসিয়ার খেলোয়াড়রা। সেখানে লিখা ছিল, ‘আমার বাবা-মা আপনার প্রতি উৎসর্গিত হোক প্রিয় রাসুল সা.।’

সাহেলের বিপক্ষে ম্যাচটি ২-১ এ জয় পেয়েছে কাদিসিয়া। কুয়েত প্রিমিয়ার লিগে তিন ম্যাচের সব কয়টিতে জয় তুলে শীর্ষে রয়েছে দলটি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ