সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

শেখ হাসিনার পর এবার বঙ্গবন্ধুকে নিয়ে অ্যাপ বানাতে চান ৩য় শ্রেণির ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরাবী বিনতে শফিক শিফা। ‘এক পলকে শেখ হাসিনা’ অ্যাপ তৈরি করে সারাদেশে আলোরন সৃষ্টি করেছে সে। ময়মনসিংহের ফুুলপুর উপজেলার আমুয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী আরাবী বিনতে শফিক শিফা। বাবা মুহা. শফিকুল ইসলাম ডিআরও কর্মকর্তা।

‘এক পলকে শেখ হাসিনা’ তৈরি ও তার ভবিষ্যৎ চিন্তা নিয়ে কথা হয় আরাবীর সাথে। সাক্ষাতকার নিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের ফুুলপুর প্রতিনিধি আলি যুবায়ের খান।


আওয়ার ইসলাম: আসসালামু আলাইকুম, কেমন আছেন?
আরাবী: ওয়া আলাইকুমুস সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন?

আওয়ার ইসলাম: আলহামদুলিল্লাহ। ‘এক পলকে শেখ হাসিনা’ অ্যাপটি তৈরিতে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন?
আরাবী: ৩বছর বয়সে মামা সাজেদুজ্জামান রাকিবের কোলে বসে প্রথম কম্পিউটার স্পর্শ করি। আমার শ্রদ্ধেয় নানা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার খালেকুজ্জামানের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবার এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে গল্প শুনতাম। এরপর থেকেই কিছু করার ইচ্ছা জাগে। এছাড়াও শ্রদ্ধেয় রেজা মুসাফির স্যার, তাসফিক হক নাফিও মামা এবং বাবা-মা অ্যাপ তৈরিতে আমার অনুপ্রেরণা।

আওয়ার ইসলাম: অ্যাপ তৈরি করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, পাচ্ছেন। আপনার অনুভূতি জানতে চাই।
আরাবী: মানুষের দোয়া এবং ভালোবাসা আমাকে আনন্দিত করেছে। আপনারাও আমার জন্য দোয়া করবেন।

আওয়ার ইসলাম: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।
আরাবী: আইটি সেক্টরে কাজ করার ইচ্ছা আছে এবং প্রশাসনিক কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে চাই।

আওয়ার ইসলাম: আপনার জীবনের শুরুটাতে কোথায় বেড়ে ওঠেছেন?
আরাবী: আমার বেড়ে উঠা নানুর বাড়ি নরসিংদীতে। বাবার চাকরির সুবাদে ফুুলপুর অফিসার্স কোয়াটারে এখন আছি।

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীকে নিয়ে আর কী করার ইচ্ছা রয়েছে?
আরাবী: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে 'এক পলকে শেখ হাসিনা ' অ্যাপের আবর্তে একটি বই রচনা করতে চাই। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি অ্যাপ নির্মাণ করতে চাই।

আওয়ার ইসলাম: অবসরে কি করতে ভালোবাসেন?
আরাবী: অবসরে বই পড়ি, পত্রিকা পড়ি এবং কম্পিউটারà§