সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

লেমন রাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ ভারতের একটি অন্যতম পদ লেমন রাইস। সুস্বাদু এই খাবারটি চটপট বানিয়ে ফেলুন। আসুন জেনে নেই লেমন রাইসের রেসিপি।

উপকরণ: ২ টেবিল-চামচ মাখন। ১ টেবিল-চামচ জলপাইয়ের তেল। ১ টেবিল-চামচ পেঁয়াজ-কুচি। ৩ কোঁয়া রসুন মিহিকুচি। ১ চা-চামচ লেমন জেস্ট। ১ কাপ চাল। আধা চা-চামচ হলুদ গুঁড়া। লবণ এবং গোলমরিচ গুঁড়া স্বাদ মতো। ১ কাপ ভেজিটেবল ব্রোথ বা ভেজিটেবল সুপের পানীয় অংশটুকু। ১ কাপ তরল দুধ। ৩ টেবিল-চামচ লেবুর রস। পেঁয়াজ-পাতা কুচি গার্নিশের জন্য।

পদ্ধতি: ননস্টিক প্যানে মাখন ও জলপাইয়ের তেল গরম করে পেঁয়াজ-কুচি ১ মিনিট ভেজে রসুন-কুচি এবং লেমন জেস্ট দিয়ে একটু নাড়ুন সুগন্ধ বের হওয়া পর্যন্ত। এবার চাল দিয়ে হলুদ, লবণ এবং গোলমরিচ-সহ ভালো করে মিশিয়ে ১ মিনিট নেড়ে ভেজেটেবল ব্রোথ, তরল দুধ এবং লেবুর রস দিয়ে নাড়ুন। চুলার আঁচ বাড়িয়ে রান্না করুন বলক আসা পর্যন্ত।

এবার আঁচ কমিয়ে প্যানটি ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রান্না করুন তরল শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার চুলা থেকে নামিয়ে পেঁয়াজপাতা-কুচি ও লেবুর টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ