শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননা: যুবতী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননার দায়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র‌্যাব অভিযান চালিয়ে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া রেইলি নিজ নামে ৭টি ফেসবুক আইডি, ২টি ব্যক্তিগত ব্লগ ভিত্তিক ফেসবুক পেইজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছিলেন।

তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালান। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে তার কাছ থেকে।গ্রেফতারকৃত আসামি এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এমন উস্কানিমূলক সাইবার অপরাধীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ