সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বিএনপির নেতৃত্বে আসছে জাইমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা দলকে চাঙ্গা করতে এবার বিএনপির নেতৃত্বে আসছেন জাইমা রহমান। বেগম খালেদা জিয়াকে উপদেষ্টা রেখে তার নাতনী ব্যারিস্টার জাইমা রহমানকে নেতৃত্বে রাখার পরামর্শ রয়েছে বিএনপিপন্থি অনেক বুদ্ধিজীবির। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে জাইমাকে গড়ে তোলার জন্য এখন থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে বিএনপিপন্থি এই বুদ্ধিজীবীরা।

এর আগে তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমান বিএনপিকে নেতৃত্ব দিতে পারেন এমন গুঞ্জন শোনা গিয়েছিল। এবার তারেকের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নাম এলো। সম্প্রতি তিনি ওকালতি পাস করেছেন।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেগম জিয়ার শরীর এখনো ভালো আছে। তিনি যদি এখনো তার নাতনী জাইমাকে প্রমোট করেন তার উপদেষ্টা হিসেবে তাহলে জাইমা ভালোভাবে বিএনপিকে নেতৃত্ব দিতে পারবে। তারেক অবসরপ্রাপ্ত। এখন তরুণ কারো আসা দরকার। শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হতে পারে তারেকের মেয়ে। তাহলেই নতুন গতি আসবে। এদিকে লক্ষ্য রাখলে নতুন গতি আসবে। আর এতেই পরিবর্তনের সম্ভাবনা আছে।'

এ বিষয়ে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জোবাইদা খুব জনপ্রিয়। আর জাইমা ব্যারিস্টারি পাস করেছেন। এটা বিএনপির জন্য ভালো যদি তারা রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতিতে সুবাতাস বইবে। নেতাকর্মীরা উদ্দীপ্ত হবেন।'

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও বয়সের ভারে অসুস্থ তিনি। তাই সব পরিস্থিতি বিবেচনা করে বুদ্ধিজীবীরা এই পরামর্শ দিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ