সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নিজেই বাড়িয়ে নিন নিজের ওয়াইফাইয়ের স্পিড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকজন মিলে ইন্টারনেট ব্যবহার করতে ওয়াই-ফাইয়ের কোনো বিকল্প নেই। কিন্তু ওয়াই-ফাইয়ের ইন্টারনেট গতি দুর্বল হলে কিংবা রাউটার ঠিকঠাক কাজ না করলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। তবে চিন্তার কিছু নেই। কিছু পদ্ধতি অনুসরণ করে ওয়াই-ফাইয়ের ইন্টারনেট সংযোগটি শক্তিশালী করতে পারেন আপনি নিজেই।

এক- ওয়াই-ফাই ব্যবহার করলে যেকোনো ভালো মানের রাউটার ব্যবহার করুন। সেটি হতে পারে ডাবল অ্যান্টেনা বা মাল্টি অ্যান্টেনা। রাউটারটি ২.৪ গিগাহার্জ থেকে ৫ গিগাহার্জ এবং ৮০২.১১ এসি কিংবা ৮০২.১১ এন স্ট্যান্ডার্ডের কি না, তা দেখে নেওয়া ভালো।

দুই- ওয়াই-ফাই রাউটারটিকে বাড়ির একটি মাঝামাঝি স্থানে রাখুন, যাতে বাড়ির সর্বত্রই সহজে ইন্টারনেট সংযোগ সমানভাবে পায়।

তিন- আপনি বাড়ির এমন একটি অংশে রয়েছেন, যেখান থেকে রাউটার অনেকটাই নিচে রয়েছে। এ অবস্থায় রাউটারের ২.৪ গিগাহার্জের চ্যানেল ব্যবহার করুন।

চার- দেখা যায় অনেক সময় যেকোনো অপারেটিং সিস্টেমের ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ওয়াই-ফাই রাউটারটি ঠিকমতো সংযোগ স্থাপন করতে পারে না বা মাঝেমধ্যে ছেড়ে দেয়। সে ক্ষেত্রে পিএলআইএসটি জাতীয় ফাইলগুলো ডিলিট করলে সমাধান পাওয়া যাবে।

পাঁচ- যে ওয়াই-ফাই রাউটার ব্যবহার করবেন সেটিও একটি ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে কার্য সম্পাদন করে থাকে। তাই সময়ে সময়ে রাউটারের ড্রাইভার সফটওয়্যার আপডেটে নজর দিতে হবে। আপডেটের ব্যাপারে জানতে রাউটারের কম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

ছয়- কর্ডলেস ফোনের কানেকশন, মাইক্রোওয়েভ কিংবা ব্লুটুথের জন্য অনেক সময় ওয়াই-ফাই রাউটার সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে না। এ ক্ষেত্রে ডাবল রাউটার ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে যাবে।

-কেএল