সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

খুশকি দূর করবে ভেষজ উপাদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুলে খুশকি বেশ বড় ধরনের সমস্যা। শুষ্ক আবহাওয়া ও মাত্রাতিরিক্ত দূষণের কারণে চুলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল ও বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি। তাই খুশকির সমস্যা থাকলে তা দূর করতে হবে।

খুশকি দূর করার জন্য ব্যবহার করতে পারেন হাতের কাছেই থাকা বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদান।

লেবুর রস: দুই টেবিল-চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২ থেকে ৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে দুবার এভাবে চুলে লেবু ব্যবহার করা যাবে।

পেঁয়াজের রস: দু’টো পেঁয়াজ ভালো করে বেটে এক মগ পানি মিশিয়ে নিন। মাথায় এই পেঁয়াজের রস ভালো করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার ব্যবহার করলে খুশকি দূর হবে।

নারিকেল তেল: নারিকেল তেল খুশকির প্রকোপ কমাতে ও স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। সপ্তাহে দুবার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারিকেল তেল মালিশ করলে দ্রুত উপকার পাবেন।

টকদই: খুশকির সমস্যায় টকদই খুব কার্যকরী। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এভাবে চুলে টকদই ব্যবহার করুন।

মেথি: চুলের খুশকি দূর করতে ও চুল পড়া কমাতে মেথি খুব ভালো কাজ করে। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভালো করে বেটে নিন। ছেঁকে নেয়া পানি ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় ও মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা পর চুল ভালো করে ধুয়ে ফেলুন।

চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুবার মেথি মালিশ করলে উপকার পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ