সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করছেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাস। একটি বৈশ্বিক মহামারী। যার কাছে অসহায় ছিল সারাবিশ্ব। পকেটে কিংবা ঘরে হাজার হাজার কোটি টাকা থাকলেও করোনার কাছে সবাই হয়ে পড়েছিল নিঃস্ব। পৃথিবীর কোনো শক্তিই কাজে লাগছিলো না করোনার মোকাবেলায়। বাধ্য হয়ে মানুষ হয়ে পড়েছিলো জিম্মি। কারো সাথে ছিল না কারো যোগাযোগ। সে এক ভয়ঙ্কর বিবরণ।

স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে ঠান্ডায় বেশি শক্তি পায় করোনা ভাইরাস। বর্তমানে চলছে শীতকাল। এজন্য গ্রীষ্মের চেয়েও বেশি মারাত্মক আকার ধারণ করবে শীতকালের করোনা ভাইরাস। এমনটাই বলছেন বাংলাদেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা। সম্প্রতি তারা বলছেন, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কী হবে? পূর্বের ন্যায় কোনো সিদ্ধান্ত কী নিতে পারে সরকার?

কথা বলেছিলাম ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ এর সাথে। তিনি জানান, সরকারের এখন আর সেই পূর্বের ন্যায় লকডাউনে যাওয়ার কোন ইচ্ছা নেই। স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা-বাণিজ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও শপিংমলগুলো খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে সরকারের। দ্বিতীয়বার লকডাউনের কোনো চিন্তা সরকারের আপাতত নেই। তবে পরিস্থিতি যদি পূর্বের চেয়েও বেশি ভয়াবহ রূপ লাভ করে, তাহলে তখন পরিস্থিতি বিবেচনা করে সরকার লকডাউনের চিন্তাও করতে পারেন বলে জানান তিনি।

দেশের মসজিদ-মাদ্রাসা, ওয়াজ- মাহফিল ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কতটুকু মানা হচ্ছে স্বাস্থ্যবিধি? কিংবা দেশের ধর্মপ্রাণ মুসল্লী স্বাস্থ্যবিধির ব্যাপারে কতটুকু সচেতন? মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকরাই কতটুকু ভূমিকা রাখছেন স্বাস্থ্যবিধি রক্ষায়? জানতে চেয়েছিলাম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হজরত মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমীর কাছে। তিনি জানান, মসজিদগুলোতেই পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। এখানে মুসল্লিদেরও উৎসাহিত করা হয় স্বাস্থ্যবিধি মানতে। মাস্ক ছাড়া যেন কেউ মসজিদে প্রবেশ করতে না পারে, সেজন্য মসজিদের পক্ষ থেকে জোরালো ব্যবস্থা রয়েছে। কেউ মাস্ক আনতে ভুলে গেলে মসজিদ থেকে মাস্ক সরবরাহ করা হচ্ছে। প্রতিনিয়তই মুসল্লীদের স্বাস্থ্যবিধি মানার প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে। শুধু মসজিদেই নয়! ঘরে-বাইরে ও রাস্তায়ও যেন স্বাস্থ্যবিধির লক্ষ রাখে সেজন্য জোরালো আহ্বান জানানো হচ্ছে মসজিদের মেম্বার থেকেই। বায়তুল মোকাররম দেশের জাতীয় মসজিদ হওয়ার সুবাদে এখানে মাস্কের গুরুত্ব একটু বেশিইà¥