সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩

আজও ৭ জাহাজে ভাসানচরের পথে ১৬৪২ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতটি জাহাজে করে ১৬৪২ জন রোহিঙ্গার প্রথম দলটি ভাসানচর যাচ্ছে। চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের পথে রওনা হয়েছেন তারা।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে তাদের এ যাত্রা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেনেন্ট কমান্ডার এমকে জামান শামীম। তিনি বলেন, ‘সাতটি নৌযানে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। দুটি জাহাজ, দুটি প্রহরা নৌকা ও চারটি দেশীয় নৌকা রয়েছে এ যাত্রায়।’

এর আগে গতকাল বৃহস্পতিবার শাহ পরান ও শাহ মখদুম নামে দুটি জাহাজের এ রোহিঙ্গাদলের ১ হাজার ১৯টি লাগেজ ভাসানচরে পৌঁছে দেওয়া হয়।

তার আগে কক্সবাজারের উখিয়া থেকে ২০টি বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। বাংলাদেশ নৌ বাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী 'ট্রান্সজিট ক্যাম্পে' প্রথমে তাদের রাখা হয়। এসব বাসকে নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে পুলিশ ও র‌্যাব-৯ এবং র‌্যাব-১৫।

ভাসানচরে বাংলাদেশ নৌবাহিনী তিন হাজার ১০০ কোটি টাকা সরকারি খরচে রোহিঙ্গাদের জন্যে আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে।

গত ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতন শুরু হলে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেন। এর আগে নির্যাতনে শিকার হয়ে প্রায় তিন লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ