শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিশ্বে করোনায় একদিনে ১২ হাজারের বেশি মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। গত একদিনে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে অদৃশ্য এই ভাইরাসটিতে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৯২ লাখ এবং মৃত্যু ১৫ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৭৯ লাখ পার।

গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৬০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৪৭২ জন। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৬২ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৩৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ