সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা আমলে নেয়নি আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক। তবে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে না নিয়ে নাকচ করে দেন।

আদালত সূত্রে জানা যায়, ‘আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট আবদুল মালেক। তবে মামলাটি আমলযোগ্য ধারায় করায় বিচারক তা ফিরিয়ে দেন। কেননা আমলযোগ্য ধারার মামলা সাধারণত থানায় করতে হয়।

আদালত সূত্রে আরো জানা যায়, বিচারক মামলার দরখাস্ত গ্রহণ না করার আরেটি কারণ হলো, বিভিন্ন আইন সাহায্যকারী সংস্থা যেহেতু সার্বক্ষণিক অনলাইন মনিটরিংয়ের দায়িত্বে আছেন। তাই এ ধরনের অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা বাহিনী নিজে বাদী হয়ে মামলাটি করতেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ