সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

আমিনী সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম

বিরহের শূন্যতা আজ শুধু এখানে
হারিয়ে খোঁজে ফিরি তোমাকে এ গানে
সাহসের পথ থেকে আমরা তো নামিনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

আজ তুমি চলে গেছ আমাদের ছেড়ে
বিরহের ঢেউ ছোটে এই বুক ফেঁড়ে
সবাই তো এই পথ গামী আর গামীনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

কাগজে তোমার মতো বিবৃতি ছাপে না
সাহসের বয়ানে রাজপথ কাঁপে না
তোমার কথা ভাবি দিবস আর যামিনী
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

ইলম ও আমলে পার করে দামী ক্ষণ
সংগ্রামে রাজপথে কাটিয়েছ এ জীবন
এ মিশনে আছি সদা, থামব না থামিনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

দিকে দিকে শোনা যায় তাগুতের হুঙ্কার
ভয় নেই, তুমি ছিলে সাহসের ঝঙ্কার
তাগুতের হুঙ্কারে ঘামব না ঘামিনি
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

চেয়ে দেখো দিকে দিকে আমিনীরা জাগছে
সিংহের গর্জনে শিয়ালেরা ভাগছে
সিংহরা দীন-দেশের কল্যাণ-কামিনী
চেতনার প্রাণপুরুষ আমাদের আমিনী॥

গীতিকার: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ