মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী।।
লেখক ও মাদরাসা শিক্ষক
পৃথিবীতে কিছু মানুষের জন্ম আজন্ম হয়ে থাকে। কিছু মানুষ চিরদিনের জন্য গেঁথে থাকেন মানুষের হৃদয়ে। মহান রাব্বুল আলামীন তাঁদেরকে মানুষের জন্য নেতা হিসেবে নির্বাচন করেন। সমাজে তাদের নাম বাঁচিয়ে রাখেন চিরদিন। তেমনি একজন মহান মানব হলেন বর্তমান সময়ের বিশিষ্ট আলেমেদ্বীন, বীর সিপাহসালার, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, যামানার কিংবদন্তি মহানায়ক, দেওবন্দী চিন্তাদর্শনের প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.।
জন্মসাল:
১৯৪৫ সালের ১০ জানুয়ারি মোতাবেক ১৮ আষাঢ় ১৩৫৩ বঙ্গাব্দ, শুক্রবার বাদ জুমআ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন:
তিনি ছোটোবেলা থেকেই প্রচুর ডানপিঠে ছিলেন। বাবা-মায়ের কাছেই প্রাথমিক শিক্ষা-দীক্ষা গ্রহণ করেন।
তার বাবা পাড়ার অন্যান্য ছেলেদের সাথে প্রথমে স্কুলে ভর্তি করিয়ে দেন। বাড়ির পাশেই ছিলো স্কুল। চতুর্থ শ্রেণি পর্যন্ত এ স্কুলেই পড়াশুনা করেন।
তারপর তিনি চড্ডার পাশের গ্রামে কাশিপুর মাদরাসায় ভর্তি হোন। এখানে মুতাওয়াসসিতাহ পর্যন্ত পড়েন। এরপর বরুড়ার ঐতিহ্যবাহী মাদরাসা দারুল উলুম এ ভর্তি হোন। সেখানে হেদায়া পর্যন্ত পড়েন।
বাবার ঐকান্তিক ইচ্ছা ও তাঁর অগাধ প্রতিভার ফলে উচ্চ শিক্ষার জন্য তখন বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে পাড়ি জমান। কিন্তু ভর্তির নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় সাহারানপুর জেলার বেড়ীতাজপুর মাদরাসায় ভর্তি হোন। সেখানেই জালালাইন জামাত পড়েন। তারপর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও ইলমী পিপাসাকে নিবারণের জন্য ভর্তি হোন দারুল উলুম দেওবন্দে।
শিক্ষকবৃন্দ:
আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. তার ছাত্র জীবনে তখনকার সময়ের যুগশ্রেষ্ট উস্তাদদের কাছে দরস নেয়ার সৌভাগ্য লাভ করেছেন। তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকজন হলেন মাওলানা সায়্যিদ ফখরুদ্দীন মুরাদাবাদী রহ., কারী তাইয়িব সাহেব রহ., ওয়াহিদুজ্জামান কেরানবী রহ., শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া রহ., মাওলানা মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ., মাওনানা শরীফুল হাসান রহ., মাওলানা নাসির খান রহ., মাওলানা আব্দুল আহাদ রহ., মাওলানা আনজার শাহ কাশ্মিরী রহ., মাওলানা নাঈম সাহেব রহ., মাওলানা সালিম কাসেমী রহ. সহ বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের কাছে তিনি দরস লাভ করেন।
শিক্ষকতা:
দীর্ঘ ২৭ বছর যাবৎ অর্জিত জ্ঞানকে প্রচারের নিমিত্তে à¦