বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নির্বাচন করতে পারবেন ইরানের সেনা কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সেনা কর্মকর্তারাও অংশ নিতে পারবেন। সেই লক্ষ্যে গতকাল রোববার পার্লামেন্টে আইন সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

আজ সোমবার মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ২০২১ সালের জুন মাসে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন ইরানের এক্সপিডেন্সি কাউন্সিল এবং সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির সদস্যরা।

সেই লক্ষ্যে রোববার সংসদ অধিবেশনে অংশ নেয়া ২৪২ জন সদস্যের ১৫১ জনই আইন সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন। আর ৩৫ জন বিপক্ষে ভোট দিয়েছেন এবং ১৪ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এর আগে নভেম্বর মাসে, ইরানের সুপ্রিম নেতা আলী খামেনির সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহাগান আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছার কথা ঘোষণা করেছিলেন।

গত সপ্তাহে, ইরানের পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন আইনের একটি সংশোধনী অনুমোদন করেছে। সেই আইনের আওতায় এখন থেকে কোনো দেশের দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো দেশের বাসিন্দা হওয়ার অনুমতি গ্রহণকারী ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আর অংশ নিতে পারবেন না। পূর্বে এ তালিকায় সেনা কর্মকর্তারাও ছিলেন। যা এবার উঠিয়ে নেয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ