শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আগামীকাল সিলেট যাচ্ছেন মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সিলেট যাচ্ছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আগামীকাল (২৩ ডিসেম্বর) বুধবার সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ‘মুহতামিম সম্মেলনে’ অংশ নিতে এ সফর করবেন আল্লামা মাহমুদুল হাসান। বিষয়টি  সিলেট জেলা বেফাকের সভাপতি ও বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সকাল ১০ টায় সিলেট জেলার মুহতামিম সম্মেলনে অংশ নিবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এরপর বিকাল ৩টায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত দরগাহ মাদরাসার ইসলাহী মাহফিলে বয়ান করবেন তিনি। দরগাহ মাদরাসার বয়ান শেষে বাদ মাগরিব সিলেটের তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসায় নসিহত পেশ করবেন বলে জানা গেছে।

এমডব্লিউ/আব্দুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ