সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কাজ করো, কাজে বড় হও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসা আল হাফিজ।।
লেখক ও গবেষক

কেন ভাবছো, পড়ার ও কাজের সময় এখানো আসেনি? তোমার বয়স ২২ বছর পেরিয়ে গেছে, এখনো রিয়াদুস সালেহীন পড়োনি! কিন্তু ইমাম নববী রহ. ২২ বছর বয়সেই এ মহাগ্রন্থ রচনা শেষ করে নিয়েছিলেন। মাত্র ৩৭ বছরের জীবন পেয়েছিলেন নববী। এরই মধ্যে করেছেন এতো কাজ, ১০০ বছর বেঁচেও জ্ঞানী অনেকে তা পারেনি!

কয়েকজনকে বলেছিলাম, প্রতিদিন গড়ে ৮০ পৃষ্ঠা করে পড়ো। তারা অবাক হলো! সময় দিয়ে তারা পারবে না! কিন্তু ইমাম গাযালী রহ. প্রতিদিন গড়ে ৮০ পৃষ্ঠা লিখেছেন। তাঁর জীবন খুব দীর্ঘ ছিলো না, মাত্র ৫১ বছর । কিন্তু এরই মধ্যে লিখেছেন ৫০৭ খানা অনবদ্যগ্রন্থ।

যখন তিনি ইসলামী আইনশাস্ত্রের মূলনীতি বিষয়ক অমরগ্রন্থ কিতাবুল মুস্তাসফা লিখেন, তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। যখন তিনি ইহইয়াউ উলূমিদ্দীন লিখছেন, তখন তার বয়স মাত্র ত্রিশের কোটায়।

জ্ঞান, কর্ম ও ব্যক্তিত্ব দিয়ে তাঁরা বয়সকে অতিক্রম করেছিলেন। বয়স অতিক্রম করতে শিখো। কত বছর বাঁচছো, বয়স কতো, সেটাই মূখ্য নয়। কাজ করো, কাজে বড় হও!

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ