বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আরব আমিরাতে কয়েক হাজার মানুষের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
সাব এডিটর>

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর তিন হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দুুবাইয়ে প্রভাবশালী ইংরেজি পত্রিকা খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘মোহাম্মদ বিন রশিদ ইসলামী সংস্কৃতিক কেন্দ্র’ এক বিবৃতিতে জানিয়েছে, এ বছর ৩১৮৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। করোনা পরিস্থিতির কারণে এসব মানুষ অনলাইনে ইসলাম গ্রহণ করেছেন।

ইসলামী সংস্কৃতিক কেন্দ্রটির পরিচালক হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।

‘মোহাম্মদ বিন রশিদ ইসলামী সংস্কৃতিক কেন্দ্র’ দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের বানী পৌঁছে দিতে কাজ করে। এবং নওমুসলিমদের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ