সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ঢাকায় ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম (মনির) (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭), ও আসমা বেগম (৪২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদ পাওয়া যায়, রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০নং ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ৩.২০ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের সাপের বিষ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগের ভেতর তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ