শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইসরায়েলের রকেট হামলা ব্যর্থ করে দিল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি রকেট হামলা রুখে দিয়েছে সিরীয় বিমান বাহিনী। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হামার উদ্দেশে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সিরীয় প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে ইসরায়েলি সে হামলা রুখে দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলিরা লেবাননের ত্রিপোলি শহরের উত্তর দিক থেকে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল হামার প্রত্যন্ত অঞ্চলের শহর ম্যাসিয়াফ। তবে আমাদের চৌকস বিমান বাহিনী তাদের ওই হামলা প্রতিহত করেছে।’

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ম্যাসিয়াফে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা যায়, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়মিতই লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করে সিরিয়ার ওপর হামলা চালায়। তাদের হামলার লক্ষ্য সিরিয়ার সেনাবাহিনী, তাদের মিত্র ইরানি সেনা ও লেবাননের হেজবুল্লাহ গ্রুপের সদস্যরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ