শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মনোরম পরিবেশে নারীদের জন্য নতুন কারাগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতর নারী বন্দিদের জন্য পৃথক আরেকটি কারাগার নির্মাণ করেছে কারা অধিদপ্তর। নতুন এই কারাগারটির নাম ‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কারাগারটি আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন এ কারাগারে রয়েছে মানসিক রোগীদের জন্য মেন্টাল ওয়ার্ড, ওয়াশিং প্লান্ট, শহীদ জননী জাহানারা ইমাম গ্রন্থাগার।পশ্চিম ব্লকে রয়েছে প্রীতিলতা কিশোরী ভবন। এ  ভবনে ১৮ বছরের কম বয়সের কিশোরী বন্দিদের প্রাথমিকভাবে রাখা হবে। এছাড়া ভিআইপি বন্দিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।

নারী বন্দিদের জন্য গাজীপুরের কাশিমপুরে একটি নারী কেন্দ্রীয় কারাগার রয়েছে। এটি নারীদের জন্য প্রথম পৃথক কারাগার। এখন কেরানীগঞ্জের নারী কেন্দ্রীয় কারাগারটি হবে দ্বিতীয়। এখানে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত নারী বন্দিদের রাখা হবে। ফলে ঢাকা বা দক্ষিণাঞ্চলের বন্দিদের কাশিমপুরে নিতে হবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ